ক্যান্সার আক্রান্ত অভিনেতা আব্দুল কাদেরের করোনা পজিটিভ
২১ ডিসেম্বর ২০২০, ০৮:১২ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৫:০১ এএম
বিনোদন ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে ক্যান্সার আক্রান্ত অভিনেতা আবদুল কাদেরের শরীরে। গতকাল ২০ ডিসেম্বর ভারতের চেন্নাই থেকে তাকে দেশে নিয়ে আসা হয়েছে। বিকেলে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানেই তার করোনার পরীক্ষা করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ সকালে অভিনেতার করোনার নমুনা সংগ্রহ করা হয়। বিকেলে রিপোর্ট পজিটিভ আসে। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে মেডিকেল অনকোলজিস্ট ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদের তত্ত্বাবধানে আছেন।
অনেকদিন ধরে অভিনেতা আবদুল কাদের অসুস্থ ছিলেন। পরে সিটিস্ক্যান করে জানা যায়, এই অভিনেতার টিউমার হয়েছে। টিউমার ধরা পড়ার পর পারিবারিক সিদ্ধান্তে ৮ ডিসেম্বর তাকে চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে আবারও পরীক্ষা-নিরীক্ষা করার পর ১৫ ডিসেম্বর জানা যায়, আবদুল কাদের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা