করোনাক্রান্ত পপ তারকা ফেরদৌস ওয়াহিদ আইসিইউতে
২২ আগস্ট ২০২০, ০৭:০৬ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৭ এএম
বিনোদন ডেস্ক:
গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এরপর তাকে দ্রুত রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে নিবির পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়। ফেরদৌস ওয়াহিদের পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে শনিবার (২২ আগস্ট) দুপুরে খবর পাওয়া গেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই পপ তারকা। গতকাল শুক্রবার (২১ আগস্ট) বিকেলে তার করোনা পজিটিভের রিপোর্ট পাওয়া গেছে। এর আগে গত সপ্তাহে হঠাৎ তিনি জ্বরে আক্রান্ত হন। পরে তিনি করোনাক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য বেসরকারি একটি হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ আসে। কিন্তু জ্বর কমছিল না। শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে বৃহস্পতিবার হাসপাতালে নেয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় তার করোনা নমুনা পরীক্ষা হলে ফলাফল পজিটিভ এসেছে।
যে রোগগুলো করোনার ক্ষেত্রে ভয়ঙ্কর, সবগুলোই ফেরদৌস ওয়াহিদের মধ্যে রয়েছে। তাই সন্দেহ, ভয় দূর এবং উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
সেখানের ডাক্তার শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন রাখেন এবং ওইদিন সন্ধ্যায়ই করোনাক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য ফের তার নমুনা পরীক্ষা করা হয়। এরপর শুক্রবার (২১ আগস্ট) বিকেলে আসা রিপোর্টে জানা যায় ফেরদৌস ওয়াহিদ করোনায় আক্রান্ত হয়েছেন।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ