বাবা-মায়ের পাশেই চিরনিদ্রায় গানের মহারাজ এন্ড্রু কিশোর
১৫ জুলাই ২০২০, ০১:৪১ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
বিনোদন ডেস্ক:
চিরনিদ্রায় শায়িত হলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। বুধবার (১৫ জুলাই) সাড়ে ১১টায় রাজশাহীর স্থানীয় খ্রিষ্টানদের কবরস্থানে সমাহিত করা হয় তাকে। সবাইকে কাঁদিয়ে গত ৬ জুলাই না ফেরার দেশে চলে গেছেন এই গানের মহারাজ। ছেলে মেয়ে সপ্তক ও সঙ্গা অস্ট্রেলিয়াতে থাকায় ৯ দিন পর কবর দেওয়া হলো এন্ড্রু কিশোরকে।
প্রিয় এই শিল্পীকে শেষ বিদায় জানাতে এসেছিলেন রাজশাহী ২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহীর বিভিন্ন সংগীত প্রতিষ্ঠানের সদস্য ও শিক্ষকরা। ঢাকা থেকে এন্ড্রু কিশোরকে শেষ বিদায় জানাতে এসেছিলেন জনপ্রিয় সুরকার ইথুন বাবু, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ।
রাজশাহীর স্থানীয় চার্চে বুধবার সকাল ৯টায় শেষ শ্রদ্ধা জানাতে নিয়ে আসা হয় এন্ড্রু কিশোরকে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত গির্জার মধ্যে রাখা হয় তাকে। এরপর প্রিয় গায়কের পরিবার পরিজন ছেলে মেয়েদের নিয়ে প্রর্থানা করেন ফাদার।
প্রার্থনা শেষে সাধারণের শ্রদ্ধা জানাতে চার্চের সামনে রাখা হয় মরদেহ। এখানে সবাই ফুলে ফুলে সিক্ত করেন এন্ড্রু কিশোরকে। চার্চের আয়োজন শেষ হলে এন্ড্রু কিশোরের মরদেহ নিয়ে আসা হয় রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় যান এদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা