লাইলাতুল বরাতের গান ‘শব-ই বরাত’
০৯ এপ্রিল ২০২০, ০৯:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ এএম
বিনোদন ডেস্ক:
পবিত্র শবে বরাত। সৌভাগ্যের রজনী। মহিমান্বিত এ রজনীর মাহাত্ম ও তাৎপর্য নিয়ে গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘শব-ই বরাত’ শিরোনামের ওই গানটির সুরারোপ করেছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। এতে কণ্ঠ দিয়েছেন টিনা মোস্তারী এবং রাজিব। গানটির একটি মিউজিক ভিডিও মাহবুবুল এ খালিদের ইউটিউব চানেল ‘খালিদ সংগীত’-এ মুক্তি দেয়া হয়েছে। এছাড়াও, গানটির অডিও ও ভিডিও গীতিকারের নিজস্ব ওয়েবসাইটে।
এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, মুসলিম সম্প্রদায়ের কাছে এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই রাত অতিবাহিত করে থাকেন। মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমানরা বিশেষ মোনাজাত করেন।
এ গানটির মাধ্যমে পাপী-তাপীর প্রতি আহ্বান জানানো হয়েছে যেন মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ এ পবিত্র রজনীতে তারা আল্লাহর কাছে নতজানু হন। আল্লাহ মহান। তিনি সবার পাপ ক্ষমা করে বিপদ-আপদ, রোগ-শোক থেকে পরিত্রাণ করবেন। দূর করবেন বান্দার সব অভাব। ধনী-গরিব সব মানুষকে খোদা করবেন বরাত দান। এ গানটির মাধ্যমে শ্রোতারা পবিত্র এ রজনীর তাৎপর্য উপলব্ধি করতে পারবেন।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা