সুকণ্ঠী গায়িকা থেকে আরজে ন্যান্সি
০২ মার্চ ২০২০, ১১:৩২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম
বিনোদন ডেস্ক:
সুকণ্ঠী গায়িকা নাজমুস মুনীরা ন্যান্সি। তার গাওয়া অনেক গান দর্শকের মন ভরিয়েছে। সিনেমা ও অডিওতে এখনো নিয়মিত গাইছেন তিনি। শিল্পী পরিচয়ের বাইরে এবার আরও এক নতুন পরিচয়ে সামনে আসতে চলেছেন এই গায়িকা। এবার কথাবন্ধু ন্যান্সিকে পেতে চলেছে তার ভক্তরা।
নতুন খবর হলো, গানের ভুবনের ন্যান্সি এবার হাজির হতে যাচ্ছে আরজে হয়ে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮-এর সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ন্যান্সি। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপিটাল এফএম’র সেলস হেড শুভেন্দু সাহা, নাফিজ রেদওয়ান শান্ত, আরজে জাহান অরণ্য প্রমুখ।
ক্যাপিটাল এফএম-এ ন্যান্সি উপস্থাপিত অনুষ্ঠানটির নাম ‘লাইভ উইথ ন্যান্সি’। এখানে গান নিয়ে কথা বলবেন ন্যান্সি। নতুন নতুন অতিথিদের নিয়ে আড্ডা দিবেন শ্রোতাদের সঙ্গে।
এ প্রসঙ্গে ন্যান্সি জানান, আমি শুধুই গান গাই, সব সময় কথা বলি অনেক কম। রেডিও ক্যাপিটাল আমাকে যখন এই অনুষ্ঠানটি করার প্রস্তাব দেয়, আমি প্রথমে দ্বিধায় পড়ে যাই। পরবর্তিতে অনুষ্ঠান সম্পর্কে জেনে আমার অনেক ভালো লাগে এবং তাদের হ্যাঁ বলে দিলাম। গান নিয়ে কথা বলতে আমার ভালোই লাগে। আশা করছি অনুষ্ঠানটি শ্রোতাদের ভালো লাগবে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা