বেলা বোস গানের জন্য মামলাও খেয়েছিলেন অঞ্জন দত্ত!
২২ জানুয়ারি ২০২০, ১২:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
অঞ্জন দত্তের বেলা বোস গানটি শোনেনি এমন বাংলাভাষী মানুষ হয়ত কমই পাওয়া যাবে। কোনো নারীর নাম প্রেমিকা হিসেবে তুলে ধরে গানের শুরু অঞ্জন দত্তের হাত ধরেই। তবে এই বেলাবোসের ফোন নম্বরের জন্যই মামলা হয়েছিল অঞ্জন দত্তের নামে।
ছন্দ মেলাতে বিভিন্ন সংখ্যা নিয়ে গবেষণা করতে করতে অঞ্জন পেয়েছিলেন বেলা বোসের সেই বিখ্যাত নম্বর- ২৪৪১১৩৯। ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল তার এই গান। অঞ্জন দত্ত যখন ‘বেলা বোস’ লেখেন তখন কলকাতার ফোন নম্বর ছিল ৬ ডিজিটের। ফলে সে সময় সংখ্যাটির কোনো অস্তিত্ব ছিল না। পরে ৭ ডিজিট হওয়ামাত্র সেই সংখ্যার অস্তিত্ব চলে এলো। সাত ডিজিটের ওই নম্বরটি ছিল হিন্দি সংবাদপত্র ‘দৈনিক বিশ্বামিত্র’-র কার্যালয়ের। আবার অনেকে বলেন কার্যালয়ের নয়‚ সেটি ছিল ওই পত্রিকার তৎকালীন সম্পাদকের বাড়ির নম্বর। মোট কথা‚ ওই সংবাদপত্রের সঙ্গে জড়িয়ে ছিল নম্বরটি। হাজার হাজার বার ওই নম্বরে ফোন গেছে বেলা বোসকে চেয়ে। পরিস্থিতি এমন দাঁড়ায়, অঞ্জন দত্ত দুঃখপ্রকাশ করতে বাধ্য হন।
একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে অঞ্জন দত্ত জানিয়েছেন ‘ওই সম্পাদক আমার বিরুদ্ধে মামলাই দিয়েছিলেন। আমি তাকে জানাই, নেহাত ছন্দ মেলানো ছাড়া আমার আর কোনও উদ্দেশ্য ছিলো না। এমনকী বেলা বোস বলে কাউকে আমি চিনতামও না।’
যদিও সংস্কৃতির শহর সহনশীল কলকাতা হাসিমুখে এই অনিচ্ছাকৃত ভুলকে স্বাগত জানিয়েছিল। পরে অবশ্য সাত ডিজিট থেকে সংখ্যা আটে চলে যায়।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা