করোনা আক্রান্ত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আইসিইউতে
১১ জানুয়ারি ২০২২, ০৪:৩৫ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ এএম
বিনোদন ডেস্ক:
‘ভারতের কোকিল কণ্ঠী’ খ্যাত বর্ষীয়ান সংগীত শিল্পী লতা মঙ্গেশকরকে আইসিইউতে নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত হলে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে আইসিইউ-তে রয়েছেন লতা মঙ্গেশকর। সুরসম্রাজ্ঞীর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও হাসপাতালের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
তবে সংবাদ সংস্থা এএনআইকে শিল্পীর ভাইঝি রচনা জানিয়েছেন করোনার মৃদু উপসর্গ রয়েছে লতা মঙ্গেশকরের। তবে বয়সের কথা বিচার করে কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে আইসিইউতে শিফট করেছেন চিকৎসকেরা।
এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তাঁর শরীরে। এরপর গোটা করোনাকালে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলেছিলেন এই তারকা। কিন্তু করোনার তৃতীয় ঢেউ থেকে রেহাই পেলেন না বর্ষীয়ান গায়িকা।
১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা । সঙ্গীত জগতের অবিসংবাদী সম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেতা হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন এই প্রবাদ প্রতিম শিল্পী । ১৯৪২ সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। লতার সুরেলা কন্ঠের জাদুতে বুঁদ প্রজন্মের পর প্রজন্ম।
১৯৭৪ সালে সবচেয়ে বেশি গান রেকর্ড করবার নিরিখে 'গিনেস বুক'-এ নাম উঠেছিল কোকিলকন্ঠীর। ১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজারেরও বেশি গান রেকর্ড করবার অনন্য নজির গড়েছেন লতা মঙ্গেশকর। ২০০১ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, ভারত রত্নে ভূষিত করা হয়েছে।
৯২ বছর বয়সী এই শিল্পী বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। টুইটারের মাধ্যমে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন অনুরাগীদের সঙ্গে, তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন ফ্যানেরা। দ্রুত সেরে উঠুক সবার প্রিয় লতা দিদি, প্রার্থনা গোটা দেশের।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা