করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী কুমার শানু
১৬ অক্টোবর ২০২০, ০৭:৩৫ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম
বিনোদন ডেস্ক:
উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। কুমার শানুর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই দুঃসংবাদটি দেয়া হয়। সেখানে লেখা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনায় আক্রান্ত হয়েছেন। সবাই তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।’
তবে তার বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে এখনও কিছুই জানা যায়নি। শুধু জানা গেছে, বর্তমানে তিনি পরিবারের সঙ্গে আমেরিকায় আছেন। এর আগে স্টার জলসার রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’-এর গ্র্যান্ড ফিনালের দিন বিচারকের আসনে উপস্থিত ছিলেন কুমার শানু। শো-টি শেষ হয়েছে কয়েকদিন আগেই।
এদিকে ৩০ বছরেরও বেশি সময় ধরে গানের জগতে বিচরণ কুমার শানুর। বাংলা এবং হিন্দি- দুই ভাষাতেই তার গানগুলো তুমুল জনপ্রিয়। বলিউডের হিন্দি ছবিতে গান গেয়ে সেরা গায়ক বিভাগে তিনি পর পর পাঁচবার ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড জেতেন। এছাড়া ২০০৯ সালে ভারত সরকার কুমার শানুকে পদ্মশ্রী পুরস্কারও দেয়।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা