এবার করোনাভাইরাসকে ঘিরে তৈরি হচ্ছে সিনেমা!
০৪ এপ্রিল ২০২০, ০৮:৩৩ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৫ এএম
বিনোদন ডেস্ক:
মরণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) অচল পুরো বিশ্ব। এর প্রকোপে দৈনন্দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই কারণে পুরো পৃথিবী বেশ অতিষ্ঠ হয়ে উঠেছে ভাইরাসটিকে নিয়ে। এদিকে করোনাভাইরাস থেকে সচেতন হতে পৃথিবীর বিভিন্ন স্বাস্থ্য সংস্থা নানা তথ্য দিলেও এবারই প্রথম ভাইরাসটিকে ঘিরে তৈরি হচ্ছে সিনেমা।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। এতে দেখা গেছে, হঠাৎই ৭ জন মানুষ আটকে পড়ে লিফটে। তাদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত। এরপর কী হবে? সেই উত্তর জানা গেছে ট্রেলারে। আর বাকি গল্প বলবে ‘করোনা’ শিরোনামের সিনেমা!
কানাডার মোস্তাফা কেশভরি পরিচালনা করেছেন ‘করোনা’। গল্পে আরও উঠে এসেছে বর্ণবাদ। ট্রেলার বলছে, সিনেমায় ভয়ের পাশাপাশি এসেছে কিছু কিছু কমিক মুহূর্ত। আর ট্যাগলাইনে লেখা রয়েছে ‘ফিয়ার ইজ আ ভাইরাস’। মানে আপনি যদি ভয়কে জয় করতে না পারেন তবে বাইরের ভাইরাসকেও জয় করতে পারবেন না।
এক মিনিট দৈর্ঘ্যের ট্রেলারের শুরুতেই দেখা যায়, লিফটে কাশছেন একজন চীনা নারী। পেছনে আতঙ্কের চিৎকার, ‘আমরা কি সবাই এখানে মরে যাব?’ বন্দুক বের করলেন একজন জার্মান নাৎসি। ভয়ে চিৎকার করে উঠলেন চীনা নারী!
চীনে তাণ্ডব চালানো করোনাভাইরাসের বর্তমান কেন্দ্রস্থল ইউরোপ হয়ে যুক্তরাষ্ট্র। প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। শুধু ভাইরাস ও তার কারণে মৃত্যুই নয়, আরও নানা প্রশ্ন তৈরি করেছে বর্তমান পরিস্থিতি। তার কিছু কিছু উঠে এসেছে এই সিনেমায়।
পরিচালক সিনেমাটির মুক্তির দিনক্ষণ জানাননি। তবে বলেছেন চলতি বছরেই দর্শক দেখতে পাবে ‘করোনা’।
https://www.youtube.com/watch?v=Fi6kMjE90Mg&feature=youtu.be
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ