অনন্ত জলিল ও শিল্পী সমিতির মহতি উদ্যোগ
২৭ মার্চ ২০২০, ০৯:৫৩ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম
বিনোদন ডেস্ক:
মহামারি করোনার বিপজ্জনক এই সময়ে মহাসংকটে নিম্ন আয়ের মানুষ। চলচ্চিত্রের সঙ্গে জড়িতদের মধ্যেও আছেন বহু অসচ্ছল শিল্পী। তাদের কথা বিবেচনা করে আর্থিক সহায়তার হাত বাড়ালেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সহযোগিতায় এগিয়ে এল শিল্পী সমিতি। তাদের যৌথ উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ) থেকে চলছে প্রয়োজনীয় দ্রব্যাদি, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ।
শিল্পী সমিতির নেতা জায়েদ খান জানান, শুক্রবার (২৭ মার্চ) বিকেল চারটা থেকে এফডিসিতে বেকার ও অস্বচ্ছল শিল্পীদেরকে আসতে বলা হয়েছে। যারা শিল্পী সমিতির সামনে উপস্থিত হচ্ছেন, করোনার এই সংকট সময়ে তাদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, মাস্ক ও হ্যান্ডওয়াশ দেয়া হচ্ছে।
একসঙ্গে এতো মানুষ জড়ো হওয়ার নিয়ম নেই, তাই এফডিসিতে সবাইকে আসতে মানা করা হয়েছে বলেও জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
কতোজন শিল্পীকে সহযোগিতা করা হচ্ছে? এমন প্রশ্নে জায়েদ বলেন, আমরা ২২০ জন থেকে ২৩০ জনের মতো অসচ্ছল শিল্পীদের একটি তালিকা করেছি। যারা শিল্পী সমিতির অফিসে আসছেন না, তালিকা দেখে তাদের ঘরে ঘরে গিয়ে দ্রব্যসামগ্রীর এই প্রণোদনা প্যাকেট পৌঁছে দেয়া হবে।
করোনাকালে অসহায় শিল্পীদের পাশে দাঁড়ানোর এই মহতি উদ্যোগের জন্য তিনি অনন্ত জলিল ও শিল্পী সমিতির সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে দ্রব্যসামগ্রী বিতরণের খবরটি জানিয়ে অনন্ত জলিল শুক্রবার সকালে তার ফেসবুকে লিখেন, ‘বেকার ও অসচ্ছল ২২০ জন শিল্পীর ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, মাস্ক ও হ্যান্ড ওয়াশ আমার ফ্যাক্টরির গাড়ি ও লোকজন দিয়ে ও শিল্পী সমিতির মিশা সওদাগর এবং জায়েদ খানের সার্বিক সহযোগিতায় আজকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ