নাস্তিকের প্রেমে মেহজাবিনের হাবুডুবু!
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৪ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম
বিনোদন ডেস্ক:
মেহজাবিন চৌধুরী জনপ্রিয় অভিনেত্রী। এবারের ভালোবাসা দিবসে প্রায় ২৩টি নাটকে অভিনয় করে রেকর্ড গড়েছেন তিনি। প্রত্যেকটি নাটকে বিভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। তবে সেসবকে উড়িয়ে এবার নতুন কাজের শিরোনাম হলেন মেহজাবিন। একজন নাস্তিক ছেলের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। আর যার সঙ্গে প্রেম করছেন তার ধর্ম নিয়ে বিন্দু পরিমাণ ভীত নন মেহজাবিন।
গল্পের প্রয়োজনে মেহজাবিনকে এমনরূপে দেখা যাবে। সিএমভি’র ব্যানারে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত নাটক ‘রেহনুমা’। এতেই মেহজাবিন নাস্তিক ছেলের প্রেমে পড়বেন। নাটকটিতে মেহজাবিনের প্রেমিক হিসেবে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। ‘রেহনুমা’ পরিচালনা ও লিখেছেন ভিকি জাহেদ।
ভিকি জাহেদ জানান, আমার গল্পে আস্তিক মেয়ে মেহজাবিনের সাথে নাস্তিক ছেলে তৌসিফ মাহবুবের প্রেমের সম্পর্ক হয়। তাদের সম্পর্ক ও জটিলতা নিয়ে এগিয়ে যায় পুরো গল্প। ‘রেহনুমা’ নির্মাণ প্রসঙ্গে তিনি আরও বলেন, মানুষ কিছু কাজ করে শিল্প বিবেচনা করে, কিছু করে বাণিজ্যের ভাবনা থেকে। আর কিছু কাজ করে একান্তই নিজের জন্য। ‘রেহনুমা’ আমার তেমনই একটি কাজ, যেটিকে আমি হৃদয়ে ধারণ করছি অনেকদিন ধরে।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্রে জানা গেছে, নাটকটি ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করার কথা রয়েছে।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ