চিরঞ্জীব মুজিবসহ ৩ চলচ্চিত্রে দিলারা জামান
৩০ জানুয়ারি ২০২০, ০২:৫৮ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম
বিনোদন ডেস্ক:
নতুন ৩ টি চলচ্চিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান। এরই মধ্যে তিনি শেষ করেছেন জুয়েল মাহমুদের পরিচালনায় ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার কাজ। মানিকগঞ্জে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এতে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দেখা যাবে দিলারাকে।
শুটিং চলছে মির্জা সাখাওয়াত হোসেনের ‘অর্জন ৭১’ সিনেমার। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে তিনি নোয়াখালীতে হারুন অর রশীদের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তনের সময়কালের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমার বাবার নাম’-এর কাজ শুরু করবেন। এটি নির্মাণ করবেন ফজলে আজিম জুয়েল। এতে দিলারা অভিনয় করবেন আলেয়া বেগম চরিত্রে।
তিনটি নতুন চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘চিরঞ্জীব মুজিব’-এ আমি বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করেছি। অনেক কষ্ট করে প্রচণ্ড শীতের মধ্যে আমাকে শুটিং করতে হয়েছে। বঙ্গবন্ধুর মায়ের চরিত্রটি যতটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায়; সেই চেষ্টাটাই ছিল আমার। কারণ এটি ইতিহাস হয়ে থাকবে। অর্জন ৭১-এও আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এই কাজটিও ভালো লাগছে। ৪ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীতে ‘আমার বাবার নাম’ চলচ্চিত্রের কাজ শুরু করব। মূলত বঙ্গবন্ধুর দেশে প্রত্যাবর্তনের কয়েক দিন আগের গল্প নিয়ে এই চলচ্চিত্র। ঢাকা শহরসহ বিভিন্ন এলাকার মানুষের ভাবনায় কী ছিল তখন বঙ্গবন্ধুকে ঘিরে, এটি নিয়েই মূলত এই চলচ্চিত্রের গল্প। আশা করছি এই কাজটিও অনেক ভালো হবে।
এদিকে দিলারা নতুন ধারাবাহিক ‘পরের মেয়ে’ ও তৌকীর আহমেদ পরিচালিত নতুন ধারাবাহিক ‘রুপালি জোছনা’তেও নিয়মিত অভিনয় করছেন।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ