অস্কার তালিকায় নেই বাংলাদেশের ‘আলফা’
১৭ ডিসেম্বর ২০১৯, ০৮:০১ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
টাইমস বিনোদন ডেস্ক:
‘আলফা’র দুটি দৃশ্য বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান হয়নি বাংলাদেশের। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সোমবার (১৬ ডিসেম্বর) সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে। এতে নেই বাংলাদেশ থেকে পাঠানো নাসিরউদ্দীন ইউসুফের ‘আলফা’। অস্কারের প্রচারণা বিভাগ থেকে ই-মেইলে এসব তথ্য জানানো হয়।
৯২তম অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে জমা নেওয়া হয় ৯১টি দেশের চলচ্চিত্র। এরমধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ‘আলফা’। তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে ঘিরে এর গল্প। এতে তুলে ধরা হয়েছে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা একজন চিত্রশিল্পীর জীবন।
‘আলফা’র মূল চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির। এছাড়াও আছেন দোয়েল ম্যাশ, এটিএম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান, ভাস্কর রাসা প্রমুখ। ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ প্রযোজিত এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নাসিরউদ্দীন ইউসুফ। সম্পাদনায় ক্যাথরিন মাসুদ।
অ্যাকাডেমির সব শাখার সদস্যরা জমা পড়া ৯১টি ছবি বড় পর্দায় দেখেছেন। সেখান থেকে তারা বেছে নেন ৭ টি ছবি। এছাড়া আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র (আগে বিভাগটির নাম ছিল বিদেশি ভাষার ছবি) পুরস্কারের নির্বাহী কমিটি সংক্ষিপ্ত তালিকায় আরও ৩ টি চলচ্চিত্র যুক্ত করেছে। সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়িয়েছে ১০। এরমধ্য থেকে অ্যাকাডেমি সদস্যদের ব্যালট ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি চলচ্চিত্র।
২০২০ সালের ২ জানুয়ারি মনোনয়ন চূড়ান্ত করার ভোট শুরু হবে। অস্কারের ভোটাররা ৭ জানুয়ারি পর্যন্ত তাদের রায় জানাবেন। এরপর ১৩ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে। হলিউডের ডলবি থিয়েটারে ৯২তম অস্কারের জমকালো আসর বসবে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে এই আয়োজন।|
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা