হলিউডের জনপ্রিয় অভিনেতা দ্য রক সপরিবারে করোনায় আক্রান্ত
০৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৯ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম
বিনোদন ডেস্ক:
করোনাভাইরােস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। তবে শুধু তিনি একা নন আক্রান্ত হয়েছে বিশ্বের সবচেয়ে দামি এ অভিনেতার পুরো পরিবার। বুধবার (২ সেপ্টেম্বর) রক এক বিবৃতিতে বলেন, তার স্ত্রী লরেন হাশিয়ান (৩৫) এবং তাদের দুই মেয়ে টিয়ানা এবং জেসমিন সকলেই করোনা পজিটিভ।
ডোয়াইন জনসন ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওতে আরো বলেন, কোভিড ১৯ একদমই ভিন্ন একটি জিনিস। এটি কোনো ইনজুরিতে পরার মতো কিছু নয়। যা আমি আগেও অনেকবার পড়েছি। তাই আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। আমি সবসময় চেষ্টা করেছি আমার পরিবারকে সুরক্ষা দিতে। কিন্তু তবুও তারা সবাই করোনায় পজেটিভ হয়েছে। আমরা ইতিমধ্যে ঘরের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা শুরু করেছি। সবার কাছে প্রার্থনা চাইছি।
জানা গেছে, করোনায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত সবাই ভালো আছেন। সাধারণ উপসর্গ ব্যতীত তেমন কিছু দেখা যায়নি বলে এখনই হাসপাতলে ভর্তি হওয়ার ব্যাপারে ভাবছে না রকের পরিবার, রোগের ধরন অনুযায়ী তারা ট্রিটমেন্ট নিয়ে চিন্তা করবেন।
প্রসঙ্গত, চলতি বছরেই বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার স্বীকৃতি পেয়েছেন জনসন। কদিন আগেই ঘোষণা এসেছে তুমুল জনপ্রিয় 'ফাস্ট এন্ড ফিউরিয়াস' সিরিজের শেষ কিস্তিতে দেখা যাবে তাকে। এছাড়া বাবা রকিকে অনুসরণ করে পেশাদার রেসলার এবং ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) তারকা হয়ে উঠেছিলেন ডোয়াইন জনসন। অভিনেতা হিসেবে জনপ্রিয়তা অর্জনের আগে ডব্লিউডব্লিউই জগতেও ব্যাপক সফলতা পান এই তারকা।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ