মুভি মোগল খ্যাত চলচ্চিত্র প্রযোজক স্টিভ বিংয়ের আত্মহত্যা
২৩ জুন ২০২০, ০৫:১৪ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২২ এএম
বিনোদন ডেস্ক:
মৃত্যু হয়েছে হলিউডের মুভি মোগল খ্যাত চলচ্চিত্র প্রযোজক স্টিভ বিংয়ের। সোমবার (২২ জুন) লস অ্যাঞ্জেলসের সেঞ্চুরি সিটির একটি অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে পড়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে স্টিভ বিংয়ের বয়স হয়েছিলো ৫৫ বছর। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে জানিয়েছেন।
স্টিভ বিংয়ের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আমেরিকার সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটন। স্টিভ বিং ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুকে হারিয়ে ক্লিনটন বলেন, স্টিভ বিং অসাধারণ একজন মানুষ ছিলেন। বিশাল হৃদয়ের অধিকারি ছিলেন। সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার মৃত্যুতে আমি স্তব্ধ।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন, এ বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি পুলিশ।
স্টিভ ‘ক্যাঙ্গারো জ্যাক’ এর মতো ছবির চিত্রনাট্য (সহ-লেখক) লিখেছেন। তার প্রযোজনায় অ্যানিমেশন ছবি ‘দ্য পোলার এক্সপ্রেস’, এবং রোলিং স্টোনস এর উপর নির্মিত মার্টিন স্করসিসের ‘শাইন অ্যা লাইট’ এর মতো বেশকিছু বিখ্যাত ছবি নির্মিত হয়েছে। তিনি হলিউডের তারকা অভিনেত্রী লিজ হার্লের প্রাক্তন। তাদের ১৮ বছর বয়সী এক পুত্র সন্তানও রয়েছে।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ