‘জেমস বন্ড’ রূপে ফিরছেন ড্যানিয়েল ক্রেগ
২৬ জানুয়ারি ২০২০, ০২:৫৭ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
টাইমস বিনোদন ডেস্ক:
সারা বিশ্বে তার কোটি কোটি ফ্যান। নাম তার ড্যানিয়েল ক্রেগ। জনপ্রিয় জেমস বন্ড সিরিজে অভিনয় করে আট থেকে আশি সকলের মনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি। সকলের কাছে জেমস বন্ড রূপেই সমার্থক হয়ে উঠেছিলেন। আবারো তিনি ফিরতে চলেছেন চেনা বন্ড রূপে শেষবারের জন্য।
যদিও বন্ড রূপে অনেকেই অভিনয় করেছিলেন। কিন্তু তার জনপ্রিয়তার কাছাকাছি পৌছতে পারেননি কেউই। পিয়ার্স ব্রসনান নিজের মত করে এই চরিত্রটিতে অভিনয় করেছিলেন। কিন্তু তারপরেও অধিকাংশ যুবতী নারীর কাছে বন্ড মানেই ছিল ক্রেগ। তীক্ষ্ণ নীল চোখ তার সঙ্গে ভয়ঙ্কর আবেদন। সব মিলিয়ে পর্দাতে জেমস বন্ড রুপী ড্যানিয়েল ক্রেগ এলে চেয়ার ছেড়ে ওঠার কথা ভাবতে পারতেন না কেউই।
২০০৬ সাল থেকে বন্ড রূপী ক্রেগ পর্দাতে তার যাত্রা শুরু করেছিলেন। ছবির নাম ছিল ক্যাশিনো রয়্যাল। শুরুতেই দেখিয়ে দিয়েছিলেন তার অভিনয় প্রতিভা। তারপরে ধীরে ধীরে ২০০৮, ২০১২ এবং ২০১৫ সালে পর্দাতে এসেছিলেন তিনি। শেষবার এসেছিলেন স্পেক্ট্রা ছবি নিয়ে। যতবারই পর্দাতে এসেছেন জয় করেছেন দর্শকদের মন।
‘নো টাইম টু ডাই’ ছবিটি নিয়ে তিনি আবারো পর্দাতে আসতে চলেছেন। যা জেমস বন্ড সিরিজে তার অন্তিম ছবি। পাশাপাশি গুজব ছড়াতে শুরু করেছেন এবার কে হবেন বন্ড। কে উত্তরসূরির জুতোতে পা রাখবেন।
এই সিরিজ টি পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্যারি জজী ফূকূণাগা। আগামী ৮ এপ্রিল রিলিজ হতে চলেছে এই ছবিটি। এতে ড্যানিয়েল ক্রেগের পাশাপাশি দেখা যাবে লি সিডোক্সকে।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি