স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে মুক্তি পাচ্ছে হলিউডের তিন ছবি
২০ জুন ২০১৯, ০৬:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ এএম
বিনোদন ডেস্ক:
আগামীকাল শুক্রবার (২১ জুন) হলিউডের তিনটি ছবি একসঙ্গে মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। ছবিগুলো হলো -মেন ইন ব্ল্যাক : ইন্টারন্যাশনাল, দ্য সিক্রেট লাইফ অব পেটস ২’ এবং টয় স্টোরি ৪।
প্রায় সাত বছর আগে মুক্তি পেয়েছিল মেন ইন ব্ল্যাক সিরিজের সবশেষ ছবি। এরপর লম্বা বিরতির পর পর্দায় এসেছে সিরিজের চতুর্থ ছবি মেন ইন ব্ল্যাক : ইন্টারন্যাশনাল। ছবির পরিচালক এফ গ্যারি গ্রে। আগের ছবিগুলোতে এজেন্ট জে ও এজেন্ট কে চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে উইল স্মিথ ও হলিউডের প্রখ্যাত অভিনেতা টমি লি জোনস।
এদিকে ২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন ছবি দ্য সিক্রেট লাইফ অব পেটস রাতারাতি ব্লকবাস্টারে পরিণত হয়। সব মিলিয়ে এ ছবির আয় ছিল ৮৭৫ দশমিক ৫ মিলিয়ন ডলার। এ রকম আর্থিক সাফল্যের পর এর সিক্যুয়াল হওয়াটাই স্বাভাবিক। দর্শকরাও অপেক্ষা করছিলেন পরবর্তী ছবির জন্য। অবশেষে মুক্তি পেয়েছে দ্য সিক্রেট লাইফ অব পেটস ২। অন্যদিকে ৯ বছর পর আবারো পর্দায় হাজির হচ্ছে পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ প্রযোজিত এবং ওয়াল্ট ডিজনি পিকচার্স পরিবেশিত ‘টয় স্টোরি সিরিজের চতুর্থ কিস্তি টয় স্টোরি ৪।এবারের কিস্তি নির্মাণ করেছেন জোশ কুলি।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা