১৬ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে সিনেমা হল
২১ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৩ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম
বিনোদন ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি না হলে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠকের পর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, সিনেমা হল খোলার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আগস্ট মাসের শুরুর দিকে একবার বসেছিলাম। সেই বৈঠকে সিদ্ধান্ত ছিল ১৫ সেপ্টেম্বরের পর বৈঠক করে আমরা সিদ্ধান্ত নেব। সেই মর্মে আজ বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, আলোচনা করে আমরা যে ঐকমত্যে উপনীত হয়েছি সেটি হচ্ছে- যদি করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে, ট্রেন্ডটা যদি কমতির দিকেই থাকে, তাহলে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি। এ বিষয়ে আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর সম্মতি গ্রহণ করব।
হাছান মাহমুদ বলেন, সিনেমা হল খুললে সেক্ষেত্রে স্বাস্থ্য বিধি মানতে হবে। ধারণক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল চালু হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কীভাবে আসন বিন্যাস হবে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। সেভাবেই আসন বিন্যাস করতে হবে।
উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে গত মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও অন্যান্য প্রতিষ্ঠানে ছুটি ও বন্ধ ঘোষণা করা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় অফিস-আদালত খুলে দেয়া হলেও বিভিন্ন বিনোদন কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এখনও বন্ধ।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ