৪৯ তম জন্মদিন: স্মৃতিতে অম্লান সালমান শাহ
১৯ সেপ্টেম্বর ২০২০, ০১:০৯ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম
বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমায় তার আগমন ঘটেছিল ধুমকেতূর মত। এলেন আর জয় করলেন। ক্যারিয়ারের অল্প সময়েই যিনি পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। তিনি আর কেউ নন, সবার প্রিয় সালমান শাহ। ১৯৯৬ সালের আজকের এইদিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান নব্বই দশকের সবচেয়ে সুদর্শন এই তারকা।
মৃত্যুর ২৪ বছর পেরিয়ে গেলেও কমেনি তার জনপ্রিয়তা, বরং বেড়েই চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে। এত বছরেও কমে নি তার আবেদন। আজও ভক্তদের হৃদয়ে অম্লান হয়ে আছেন অমর এই নায়ক। আজ অমর এই নায়কের জন্মদিন। বেঁচে থাকলে ৪৯ বছরে পা রাখতেন সালমান। সহকর্মী থেকে শুরু করে ভক্তদের পাগলামী দেখা যেত তাকে ঘিরে।
পৃথিবী থেকে বিদায় নিলেও লাখো ভক্তের হৃদয়ে আজও বেঁচে আছেন তিনি। শুধু ভক্তই নয়, অনেক তারকারও তারকা সালমান শাহ; একথা অকপটেই স্বীকার করেন এই প্রজন্মের নায়কেরা। চলচ্চিত্রের মানুষেরা আজও বলেন, মৃত্যুর ২৪ বছর হয়ে গেলেও আজও সালমান শাহের শূন্যস্থান কেউ পূরণ করতে পারেননি, কমেনি তার জনপ্রিয়তাও; বরংচ বেড়েই চলেছে।
১৯৭০ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। যার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে এসে নাম নেন ‘সালমান শাহ’। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন। তার স্ত্রীর নাম সামিরা।
‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেন, দর্শকের মনে ঠাই করে নেন এই নায়ক। এরপর একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন। মাত্র চার বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ২৭টির মত ছবি যার বেশিরভাগই ব্যবসা সফল।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ