করোনা জয় করলেন চিত্রনায়িকা পপি
৩০ আগস্ট ২০২০, ০৯:৫০ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম
বিনোদন ডেস্ক:
জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি করোনা জয় করেছেন। ২২ জুলাই জনপ্রিয় এ নায়িকার দেহে করোনা শনাক্ত হয়েছিল। প্রায় একমাস বাসায় থেকে চিকিৎসা নেয়ার পর তিনি আরোগ্য লাভ করলেন। বর্তমানে পপি ভালো আছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি জানান, দু-দফায় করোনার রেজাল্ট নেগেটিভ পেয়েছেন।
পপি বলেন, এখন সম্পূর্ণ সুস্থ। মাঝেমধ্যে শরীর দুর্বল লাগে। চিকিৎসকের পরামর্শে ভিটামিন ও পুষ্টিকর খাবার খাচ্ছি। শুরুতে শ্বাসকষ্ট হতো। ভেবেছিলাম মরেই যাবো! ভয়ে মাঝেমধ্যে ভেঙে পড়তাম। পরেই সবার মানসিক সাপোর্ট মনোবল শক্ত করে সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ মেনে ঔষধ নিয়েছি। মানুষের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে উঠছি। এ যাত্রায় বড় বাঁচা বেঁচেছি।
আক্রান্ত হওয়ার সময় পপি ছিলেন খুলনায়, তার নিজ বাড়ি খালিশপুর। করোনার আগে সেখানে বেড়াতে গিয়ে লকডাউনে আকটে যান পপি। ওই সময়ই পপি স্থানীয় মানুষদের ত্রাণ দিতে ছুটেছেন শহরের এমাথা ওমাথা। তিনি বলেন, মানুষকে সাহায্য করতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়েছিলাম।
তবে করোনা ধকল কাটিয়ে সম্প্রতি পপি ঢাকায় ফিরেছেন। নগরীর ইস্কাটনের বাসায় তিনি সম্পূর্ণ বিশ্রামে আছেন। বলেন, পাঁচ মাস ঢাকার বাসায় ছিলাম না। ধুলো-ময়লা পড়ে যা তা অবস্থা হয়েছে। সব পরিষ্কার করছি। এই মুহূর্তে কাজে ফেরার ইচ্ছে নেই। দুটি ছবি ও বিজ্ঞাপনের প্রস্তাব পেলেও না করে দিয়েছি।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ