নায়ক ফারুকের জন্মদিন কাটছে হাসপাতালের বিছানায়!
১৮ আগস্ট ২০২০, ০৬:৪৩ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম
বিনোদন ডেস্ক:
আজ ১৮ আগস্ট বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এবং সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু হত্যার পর তিনি কখনো নিজের জন্মদিন উদযাপন করেননি। আর এবার তার জন্মদিন কাটছে হাসপাতালের বিছানায়! প্রচণ্ড জ্বর নিয়ে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই ৭২ বছর বয়সী এই অভিনেতার শরীর ভালো যাচ্ছিল না। করোনা সন্দেহে তার দুইবার পরীক্ষা করানো হয়। কিন্তু দুইবারই ফলাফল 'নেগেটিভ' এসেছে। কিন্তু জ্বর কিছুতেই কমছিল না। যে কারণে বাধ্য হয়ে গত ১৬ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানেই এখন তার চিকিৎসা চলছে। সুস্থ হয়ে উঠতে তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।
১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত 'জলছবি'তে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন বীর মুক্তিযোদ্ধা ফারুক। ১৯৭৫ সালে তার অভিনীত সুজন সখী ও লাঠিয়াল ছবি দুটি ব্যাপক ব্যবসা সফল হয়। ওই বছর লাঠিয়াল-এর জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। বাংলা চলচ্চিত্রের সোনালী দিনে তিনি রীতিমতো রাজত্ব করে গেছেন। বর্তমানে ফারুক ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ