এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে ‘ফিকশন ফিল্ম’ ক্যাটাগরিতে লড়বে ‘ন ডরাই’
০৬ জুন ২০২০, ১১:২৫ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম
বিনোদন ডেস্ক:
সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘ন ডরাই’ ১৪ তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ পেয়েছে। স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম সিনেমাটি প্রতিযোগিতায় ‘ফিকশন ফিল্ম’ ক্যাটাগরিতে মনোনয়নের জন্য ‘ডেয়ার টি সার্ফ’ নামে অংশ নেবে। গত ১ জুন প্রযোজক স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমানকে বিষয়টি নিশ্চিত করেছে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। শুক্রবার (৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আগামী অক্টোবরে প্রতিযোগিতার চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশিত হবে। আর ২৬ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পুরস্কার প্রদান করা হবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৭০টি দেশের সিনেমার মধ্যে সেরা সিনেমাগুলো এ প্রতিযোগিতায় পুরস্কৃত হয়।
আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় ‘ন ডরাই’ আমন্ত্রণ পাওয়া আনন্দ প্রকাশ করে প্রযোজক মাহবুব রহমান বলেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য সুখকর। ‘ন ডরাই’ আমাদের প্রথম সিনেমা। অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। দর্শক-সমালোচকদের কাছে দারুণ সাড়া পেয়েছি আমরা। আজকের এ আনন্দ দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। সিনেমাটি একটা সম্মানজনক জায়গায় গেলে আমার দেশ এবং দেশের দর্শকরা গৌরবের অংশীদার হবেন।
তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ গত বছরের ২৯ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা এটি। কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। আরও আছেন- সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি