সাবধান না হলে বড্ড ক্ষতি হয়ে যাবে আমাদের: রিয়াজ
০৮ এপ্রিল ২০২০, ০৪:৪৩ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
বিনোদন ডেস্ক:
নভেল করোনাভাইরাস পুরো বিশ্বকে থমকে দিয়েছে। দিন দিন বেড়েই চলেছে এর প্রকোপ। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহবান জানালেন চিত্রনায়ক রিয়াজ।
তিনি বলেন, আমরা কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। শুধু আমরা নয় পুরো বিশ্ববাসী। করোনাভাইরাস পুরো পৃথিবীটাকে থমকে দিয়েছে। করোনার এই যুদ্ধে আমাদের জয়ী হতে হলে সবার সহযোগিতা খুব জরুরি। করোনার যুদ্ধ শেষ হলে আবার আমরা মুক্ত হয়ে চলাফেরা করতে পারবো।
তিনি আরও বলেন, আমি সবাইকে আহ্বান করবো, এই সময়টাকে অবহেলা করবেন না। সবাই সচেতন ও মিতব্যায়ী হউন। নিজের ও পরিবারের কথা ভেবে দয়া করে, ঘরে থাকুন। অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না। উন্নত বিশ্বগুলোর কথা একবার ভাবুন। তারা কিন্তু করোনা যুদ্ধে হিমশিম খাচ্ছে। সেখানে আমাদের অবস্থা কতটুকু ভয়াবহ হতে পারে?
আমি আমার পরিবার নিয়ে ঘরে আছি। খুব সতর্কতার সঙ্গে জীবনযাপন করছি। দৈনদিন জীবনে অনেক কিছুর পরিবর্তন এনেছি। সময়ের সঙ্গে চলতে হয়। দেশে এখন সঙ্কট চলছে, এটা সবাইকে মেনে নিতে হবে। এমন পরিস্থিতি ক’দিন চলবে তাও কেউ বলতে পারে না। আমি আমার পরিবার নিয়ে তিন বেলার জায়গায় এখন দু’বেলা খাচ্ছি। খাদ্য সঞ্চয় করছি। নিজ অবস্থান থেকে অন্যের পাশে দাঁড়িয়েছি। তাই আপনাদেরও বলবো, নিজ নিজ অবস্থান থেকে যে যতটুকু পারেন, অন্যের পাশে দাঁড়ান। আপনি আপনার পাশের বাড়ি বা মানুষের খোঁজ নিলেই হবে। তারা কি ঠিকমত খেতে পারছে?
করোনার এই সময়ে সাবধান না হলে বড্ড ক্ষতি হয়ে যাবে আমাদের। দয়া করে কেউ করোনাভাইরাসকে অবহেলা করবেন না। সরকার যেভাবে বলছে তা মেনে চলুন। সময়টা একদিন কেটে যাবে। কিন্তু আমাদের অবহেলায় কাছের অনেক মানুষকে আমরা হারাবো।
বিভাগ : বিনোদন
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার