আসছে সানী সানোয়ারের ‘চোরের গ্রাম’
০১ এপ্রিল ২০২০, ১০:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ এএম
বিনোদন ডেস্ক:
২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় চিত্রনাট্যকার হিসেবে অভিষেক ঘটে উপ-পুলিশ কমিশনার (ডিসি) সানী সানোয়ারের। তার লেখা পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পের প্রথম সিনেমাই সুপারহিট হয়। আসন্ন ঈদুল ফিতরে একই ঘরানার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র মধ্য দিয়ে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার।
এটি মুক্তির আগে আরেকটি নতুন এবং তার চার নাম্বার সিনেমার ঘোষণা দিলেন সানী সানোয়ার। প্রথমবারের মতো সায়েন্স ফিকশন থ্রিলার গল্প লিখেছেন তিনি। প্রাথমিকভাবে এর নাম রেখেছেন ‘চোরের গ্রাম’। নভেম্বরে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সানী সানোয়ার বলেন, প্রায় পাঁচ বছর ধরে এই গল্পটি নিয়ে কাজ করছিলাম। সময়ের অভাবে এবং অন্য সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় এতদিন গল্পটি শেষ করতে পারিনি। অবশেষে ফুরসত পাওয়ায় গল্প পুরোপুরি প্রস্তুত করতে পেরেছি। এর ওয়ার্কিং টাইটেল দিয়েছি ‘চোরের গ্রাম’। তবে নামটি পরিবর্তন করা হবে।
‘২০১৫ সাল থেকে অন্তত একশ’ বন্ধু বা কাছের মানুষদের গল্পটির থিম শুনিয়েছি। শুধুমাত্র দর্শক টেস্ট যাচাই করার চেষ্টা করেছি। সবার কাছ থেকে খুবই ইতিবাচক সাড়া পেয়েছি। তাই এটাকে সিনেমায় রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। ২ থেকে ৩টি দেশে শুটিং করার ইচ্ছে আছে। আশা করছি এই সিনেমাটি দিয়ে আমরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারবো’, যোগ করেন তিনি।
‘মিশন এক্সট্রিম’র দুই পর্ব ফায়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে পরিচালনা করলেও বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক থ্রিলারটি সানী সানোয়ার এককভাবে পরিচালনা করবেন। এটি নির্মিত হবে কপ ক্রিয়েশনের ব্যানারে। খুব শিগগিরই শিল্পী নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানান এই নির্মাতা।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা