চলচ্চিত্রের আরো ২৬০ জনের পাশে চিত্রনায়ক অনন্ত জলিল
২৯ মার্চ ২০২০, ১০:০২ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ এএম
বিনোদন ডেস্ক:
মানুষের দুঃসময়ে বরাবরই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। চলচ্চিত্রের মানুষের জন্য তো আরো উদার এই শিল্পী। বিশ্বজুড়ে মহামারি করোনার এই সংকটকালে ঢাকাই চলচ্চিত্রের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ালেন ‘খোঁজ-দ্য সার্চ’-এর এই অভিনেতা।
গত শুক্রবার (২৭ মার্চ) ঢাকাই চলচ্চিত্রের অন্তত ২৩০ জন অসচ্ছল শিল্পীর কাছে নিত্য প্রয়োজনী দ্রব্যাদি পৌঁছে দিয়েছেন অনন্ত জলিল। তাকে এই কাজে সহযোগিতা করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এবার পরিচালক ও প্রযোজক সমিতির উদ্যোগে চলচ্চিত্রের আরো ২৬০ জন অচ্ছল মানুষের পাশে দাঁড়ালেন অনন্ত।
রবিবার (২৯ মার্চ) বিকেলে চলচ্চিত্রের কলাকুশলী, সহকারি, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন বয়-শাখার অসচ্ছলদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে বলে জানান চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। এসময় অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহানসহ এফডিসি কেন্দ্রিক ১৭ টি সংগঠনের নেতারা।
এসময় খসরু বলেন, চলচ্চিত্র নায়ক প্রযোজক অনন্ত জলিলের সহযোগিতায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ চলচ্চিত্রের সতেরোটি সংগঠনের উদ্যোগে এই আপদকালীন সময়ে কলাকুশলী সহকারি, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন বয়সহ সকল শাখার লোকজনদের সহযোগিতা প্রদান করা হয়।
এরআগে এমন উদ্যোগ নেয়ার জন্য চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান অনন্ত জলিল। সামনে যে কোনো বিপদে চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়ানোরও কথা বলেন তিনি।
মারণব্যাধী করোনার ছোবলে বন্ধ চলচ্চিত্রের শুটিং। আর এ কারণে আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন সিনেমার সঙ্গে জড়িত টেকনিশিয়ান ও শ্রমিকরা।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা