সিয়াম-পরীমনির ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাচ্ছে ২৭ মার্চ
১০ মার্চ ২০২০, ০৯:৪৮ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ এএম
বিনোদন ডেস্ক:
সময়ের আলোচিত দুই অভিনেতা-অভিনেত্রী সিয়াম ও পরীমনি জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৭ মার্চ দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে চলবে ছবিটি। সংবাদ মাধ্যমে এমন পরিকল্পনার কথাই জানালেন প্রযোজনা সমন্বয়কারী মইনুল ওয়াজেদ রাজিব। তিনি বলেন, মঙ্গলবার (১০ মার্চ) প্রযোজনা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে ২৭ মার্চেই ‘বিশ্বসুন্দরী’র মুক্তি দেওয়া হবে।
যেহেতু সেন্সর ছাড়পত্র হাতে এসেছে, তাই মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানায় ‘বিশ্বসুন্দরী’র সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। রুম্মান রশিদ খানের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে ছবিটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। যিনি কয়েক শতাধিক খণ্ড নাটক ও বেশকিছু ধারাবাহিক নাটক বানিয়ে নিজের নির্মাণ মুন্সিয়ানা দেখিয়েছেন।
এ বিষয়ে নির্মাতা চয়নিকা জানান, ২৭ মার্চ আমার প্রথম ছবি মুক্তি পাচ্ছে। এই সিদ্ধান্ত জানার পর ভীষণ উত্তেজনা কাজ করছে। জানি না দর্শক ছবিটি কীভাবে নেবেন! তবে আপাতত এতোটুকু ভরসা যে, ‘বিশ্বসুন্দরী’ দেখে সেন্সর বোর্ডের প্রত্যেক সদস্য ভূয়সী প্রশংসা করেছেন।
গত বছর ভালোবাসা দিবসে ‘বিশ্বসুন্দরী’ ছবির নাম ঘোষণা দেয়া হয়েছিল। চলচ্চিত্র দিবসে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে হয়েছিল শুভ সূচনা অনুষ্ঠান। ওই বছর বিজয় দিবসে ছবির শেষ শুটিং হয়। এ বছর নারী দিবসে ‘বিশ্বসুন্দরী’ আনকাট সেন্সর সার্টিফিকেট হাতে পান চয়নিকা। মুক্তিও দেয়া হচ্ছে বিশেষ দিবস টার্গেট করে।
মইনুল ওয়াজেদ রাজিব বলেন, আমাদের টার্গেট বিশেষ দিবস। ২৬ মার্চ একটি বিশেষ দিবস (স্বাধীনতা দিবস)। পরদিন শুক্রবার ২৭ মার্চ। এদিনেই ‘বিশ্বসুন্দরী’ মহাসমারোহে মুক্তি দিচ্ছি। বিষয়টি পুরোপুরি চূড়ান্ত। শিগগির প্রচারণায় নামবে টিম ‘বিশ্বসুন্দরী’।
সিয়াম-পরীমনি ছাড়াও ‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, মডেল হীরা, মনিরা মিঠু প্রমুখ।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা