ঈদের পরই মুক্তি পাচ্ছে ‘পাগলের মতো ভালোবাসি’
০৮ মার্চ ২০২০, ০৯:৩৭ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
বিনোদন ডেস্ক:
শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাটি মুক্তির জন্য সেন্সর বোর্ডের অনুমতি পেয়েছে। ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ নূর, চিত্রনায়িকা অধরা খান ও সুমিত সেনগুপ্ত। বিষয়টি নিশ্চিত করে শাহীন সুমন বলেন, রোববার (০৮ মার্চ) ‘পাগলের মতো ভালোবাসি’ দেখার পর সেন্সর বোর্ড ছাড়পত্র প্রদানের অনুমতি দিয়েছে। ঈদের আগে মুক্তির কোনো তারিখ খালি নেই। তাই আমরা ঈদুল ফিতরের পরই সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।
আসিফ, অধরা এবং সুমিত ছাড়াও ‘পাগলের মতো ভালোবাসি’তে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জয় রাজ প্রমুখ। নৃত্য পরিচালনা করেছেন কালু ও নুহরাজ। সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। এর গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ এবং সংগীত পরিচালনায় শওকত আলী ইমন এবং আহমেদ হুমায়ুন। ২০১৬ সালে ‘পাগলের মতো ভালোবাসি’র শুটিং শুরু হলেও শেষ হয় চলতি বছরের শুরুর দিকে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা