'হৃদয় জুড়ে' সারাদেশে মুক্তি পাচ্ছে কাল
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ এএম
বিনোদন ডেস্ক:
২৮ ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশের প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বাংলাদেশি নায়ক নিরব ও কলকাতার চিত্রনায়িকা প্রিয়াঙ্কা সরকার অভিনীত সিনেমা ‘হৃদয় জুড়ে’। এই ছবিটি পরিচালনা করেছেন রফিক শিকদার। কাহিনি এবং চিত্রনাট্যও তার। সেখানে প্রথমবারের মতো ওপার বাংলার নায়িকা প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেঁধেছেন নিরব।
‘হৃদয়জুড়ে’ ছবিটিকে নিয়ে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে পরিচালক রফিক শিকদারকে। ছবির নির্মাণ ও মুক্তি নিয়ে যেমন সমস্যা ছিল, তেমনি শুটিং চলাকালীন পরিচালক রফিকের বিরুদ্ধে নায়িকা প্রিয়াঙ্কাকে বিরক্ত করারও অভিযোগ উঠেছিল। পরিচালক নাকি প্রিয়াঙ্কাকে বিয়ে করবেন বলে ফোনে বিরক্ত করতেন। যার জন্য শুটিংও কিছুদিন আটকে ছিল।
অবশেষে সব ঝামেলা মিটিয়ে মুক্তির আলো দেখছে ‘হৃদয় জুড়ে’। সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক রফিক শিকদার। তার দাবি, এটি একটি মৌলিক গল্পের ছবি। আপনারা একবার হলেও আমার ছবিটি দেখবেন। তাহলেই আমাদের কষ্ট স্বার্থক হবে। ইতিমধ্যে ট্রেলারে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ছবিটি।
রোমান্টিক গল্পে নির্মিত ‘হৃদয়জুড়ে’ প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। এর প্রধান চরিত্র নায়ক নিরবও প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার জন্য দর্শকদের অনুরোধ জানিয়েছেন। তার সঙ্গে নায়িকা প্রিয়াঙ্কার রসায়ন খুব ভালো জমেছে বলে দাবি নায়কের। ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত ও রোদেলাসহ অনেকে।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি