ঢাকাই চলচ্চিত্রের ‘মুভি মোগল’ জাহাঙ্গীর খান আর নেই
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ এএম
বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের ‘মুভি মোগল’ খ্যাত এ কে এম জাহাঙ্গীর খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তার মৃত্যুর খবর নিশ্চিত করে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, অনেকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন এ কে এম জাহাঙ্গীর খান। হঠাৎ শরীর খারাপ হলে তাকে সপ্তাহ দুই আগে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। এ কে এম জাহাঙ্গীর খানের মৃত্যুতে চলচ্চিত্রে শোকের ছায়া নেমে এসেছে।
এ কে এম জাহাঙ্গীর খান তার প্রযোজনা সংস্থা আলমগীর পিকচার্সের ব্যানারে ৪৩টি সিনেমা নির্মাণ করেছেন। উল্লেখ্যযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নয়নমণি, তুফান, বাদল, কুদরত, রাজসিংহাসন, রাজকন্যা, সীমানা পেরিয়ে, সূর্য কন্যা, কি যে করি, শুভ দা, চন্দ্রনাথ, আলী বাবা ৪০ চোর, রঙিন রূপবান, রঙিন কাঞ্চনমালা, প্রেম দিওয়ানা, বাবার আদেশ, ডিসকো ড্যান্সার, রঙিন নয়নমনি ইত্যাদি।
চলচ্চিত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৮ সালে জনপ্রিয় পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে ‘মুভি মোগল’ হিসেবে আখ্যায়িত করেন। নিজের প্রযোজনা সংস্থা আলমগীর পিকচার্সের ব্যানারে নির্মিত ৪৩টি সিনেমার প্রিন্ট, পোস্টার, ফটোসেট, অ্যালবাম বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে প্রদান করেন এ কে এম জাহাঙ্গীর খান।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা