‘হৃদয় জুড়ে’ মুক্তি পাচ্ছে ২৮ ফেব্রুয়ারি
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫০ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ এএম
বিনোদন ডেস্ক:
সেন্সর সনদ পেয়েছে গেল গত ৬ জানুয়ারি। অনলাইনে গান ও টিজার প্রকাশের মাধ্যমে মুক্তির প্রস্তুতিও জানান দিয়েছে। পর পর দুটি পোস্টারও এসেছে। যা প্রশংসিত হয়েছে। বলছি ‘হৃদয় জুড়ে’ ছবির কথা। রফিক শিকদার পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ঢাকার নিরব ও কলকাতার প্রিয়াঙ্কা সরকার।
এবার জানা গেল আসছে ২৮ ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবির সংশ্লিষ্টরা এখন মুক্তি পূর্ববর্তী কাজ নিয়ে ব্যস্ত। বিষয়টি নিশ্চিত করলেন পরিচালকও। ভোলা তো যায় না তারে ছবির মাধ্যমে অভিষেক হয় পরিচালক রফিক শিকদারের। নতুন ছবি নিয়ে পরিচালক বলেন, ‘হৃদয় জুড়ে’ ছবিটি রোমান্টিক ছবির ধারায় নতুন মাত্রা যোগ করবে। একজন দেখার পর পাশের জনকে দেখার কথা বলবেন বলে আমার বিশ্বাস। আর ছবির গানের ব্যাপারে প্রশংসা পাচ্ছি। বাকি গানগুলো শিগগিরই প্রকাশ করা হবে।
ছবিতে আরও অভিনয় করেছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন, যুবরাজসহ অনেকে।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি