বিয়ের কথা ভাবছেন শাকিব খান!
১৭ জানুয়ারি ২০২০, ১০:২৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম
টাইমস বিনোদন ডেস্ক:
বিয়ের জন্য পাত্রী খুঁজছেন শাকিব খান ও তার পরিবার। ঢালিউড সুপারস্টার শাকিব খান। অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করে হয়েছেন আলোচিত-সমালোচিত। দীর্ঘ গোপনীয়তা শেষে প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যেই সম্পর্কের অবনতি, শেষটা হয় বিচ্ছেদের মধ্য দিয়ে। বর্তমানে সিঙ্গেল এই তারকা, নতুন করে বিয়ের কথা ভাবছেন।
২০১৭ সালেই বিয়ের ঘোষণা দিয়েছিলেন শাকিব খান। এখন ২০২০ সাল। বিয়েটা এখনও ভাবনার মধ্যেই আছে তার। সম্প্রতি বিয়ের বিষয়ে প্রশ্ন করলে গণমাধ্যমকে এই তারকা মনের ইচ্ছের কথা জানান।
শাকিব খান বলেন, ‘বিয়ে তো করতে চাই। আমার পছন্দের মতো ভালো পাত্রীও তো পেতে হবে। মা-বাবা খোঁজ করছেন। আমারও তো মন চায় বিয়ে করে বউ নিয়ে বেড়াতে। বউ নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে যেতে মন চায়। বিয়ের পর পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘মানুষের জীবনই-বা কয় দিনের। কাজের ফাঁকে বছরে একটা নির্দিষ্ট সময় করে পৃথিবীর বিভিন্ন দেশ ঘোরার পরিকল্পনা আছে।’
উল্লেখ্য, সম্প্রতি শাকিব খান তার অভিনিত ‘বীর’ সিনেমার গানের শুটিং শেষ করেছেন। তবে পুরো সিনেমার কাজ এখনও শেষ হয়নি। ডাবিং ও সম্পাদনা শেষ করে পুরো সিনেমাটি একবার দেখবেন। তারপর যদি প্রয়োজন হয় তবে ছোটখাটো কিছু দৃশ্য যোগ-বিয়োগ হতে পারে বলে জানান তিনি।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা