ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি!
০৪ জানুয়ারি ২০২০, ০৪:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
মাহিয়া মাহি ঢাকাই সিনেমার হিট নায়িকা। একসময় তার নামেই চলেছে ছবি। বিশেষ করে মাহির অভিনীত ‘অগ্নি’ সিনেমায় ছিল না
উল্লেখ্যযোগ্য তেমন কোন তারকা। তারপরেও মাহির অভিনয়ে মুগ্ধ হয়ে ব্যবসাসফল হয়েছে ছবিটি। এদিকে, তার একটি খবরে হতাশ মাহি ভক্তরা। খবরটি হল, বহুদিন ধরে স্বামীর দেয়া ফ্ল্যাটে আলাদা থাকছেন মাহি। জানা গেছে, প্রায় ১ বছর ধরে মাহির স্বামী অপু থাকছেন তার জন্মভূমি সিলেটে। আর নিজের বন্ধুদের নিয়ে ঢাকায় থাকছেন মাহিয়া মাহি।
ফেসবুকে নায়িকার লাইফস্টাইল ও আরও কিছু পরিবর্তন দেখে এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসার জীবনের ইতি টানার পথেই হাঁটছেন এ নায়িকা। তাছাড়া মাহির বর্তমান অবস্থান তুলে ধরতে গিয়ে অনেক গণমাধ্যমও একই খবর ছাপিয়ে আসছে বহুদিন ধরে। যেখানে বলা হচ্ছিল, মাহিয়া মাহির সংসারে ভাঙনের সুর।
এতদিন মাহির সংসারের অবস্থান নিয়ে দ্বিমত থাকলেও সম্প্রতি নতুন জট খুলেছে কিছুটা। যেখানে নায়িকা নিজেই জানিয়েছেন সুখে নেই তিনি। বুধবার (১ জানুয়ারি) দেয়া এক স্ট্যাটাসে মাহি লিখেন, ‘১৯৯৩-২০১৯ পর্যন্ত আমার প্রথম realisation আমার জীবনে এখনো কোনো প্রথম ভালোবাসা/ সত্যিকারের ভালোবাসা আসেনি।’ ব্যাস! মাহির এই স্ট্যাটাসটি তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকে অনেকের ধারণা, সত্যিই সব শেষ হয়ে গেছে মাহির।
অবশ্য এই বিষয়ে এখনো সরাসরি জানাতে নারাজ মাহি। তিনি তার সংসার ও বর্তমান অবস্থান নিয়ে কোন গণমাধ্যম ও ফেসবুক স্ট্যাটাসে কোন কিছুই পরিস্কার করেননি। এই বিষয়ে শুক্রবার (৩ জানুয়ারি) আরেকটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। যেখানে লিখেছেন, আমরা আমাদের সংসার নিয়ে এক সঙ্গেই আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ্।
যদিও এই ধরণের স্ট্যাটাস আগেও দিয়েছেন মাহি। তবুও সংসার আসলে করছেন নাকি ভেঙেছে তা এখনো পরিস্কার নয়। তবে এটা সত্যি, গত একটা বছর ধরে নায়িকা মাহি তার স্বামীকে জড়িয়ে কোন ছবি বা কোন স্ট্যাটাস ফেসবুকে দিচ্ছেন না। এরপর থেকে ভক্তরাও ধরে নিয়েছে সব শেষ মাহির।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা