কোন্দল ও নোংরা পলিটিক্সের কারণে চলচ্চিত্র আজ ধ্বংসপ্রায়
০২ জানুয়ারি ২০২০, ১০:৫৮ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম
বিনোদন প্রতিবেদক:
নিজের মধ্যে কোন্দল ও নোংরা পলিটিক্সের কারণে চলচ্চিত্র শিল্প আজ ধ্বংসপ্রায়। যে কারণে আমাদের দেশে অনেক সিনেমা চলছে না। প্রেক্ষাগৃহের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। নিজেদের মধ্যে গণ্ডগোল না করে চলচ্চিত্র শিল্প কীভাবে বাঁচবে সেদিকে সবার খেয়াল রাখা উচিৎ। কয়েকদিন আগে ফিল্ম ক্লাবের নির্বাচন হলো। নির্বাচনে ৩৯০ ভোটের মধ্যে ৩৫০ ভোট আমি পেয়েছি। এজন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন বছরে সদস্যদের দেয়া ভোটের মর্যাদা রাখার চেষ্টা করব। চলচ্চিত্র নিয়ে নতুন করে ভাবতে হবে। আমি সেভাবেই ভাবতে চাই। এছাড়া ভালো গল্পের সিনেমায় আরো কাজ করতে চাই। নতুন বছরের প্রত্যাশা জানিয়ে চিত্রনায়িকা পপি এসব মন্তব্য করেন।
পপি আরো বলেন, ভালো ভালো কাজের কথা হচ্ছে। আমি ক্যারিয়ারে কখনও কম টাকার কাজ ও নিম্ন মানের কাজ করিনি। এখনও এটা ধরে রেখেছি।
চিত্রনায়িকা পপি ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মধ্যমে চলচ্চিত্রে আসেন। তার অভিনীত বহু সিনেমা দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সমালোচকদেরও প্রসংশা কুড়িয়েছেন এই শিল্পী। স্বীকৃতিস্বরূপ ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা