বাংলা সিনেমা আমার ভীষণ ভালো লাগে -প্রধানমন্ত্রী
০৯ ডিসেম্বর ২০১৯, ১২:৩২ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম
টাইমস বিনোদন ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি খুব বেশি সিনেমা দেখার সুযোগ পাই না। কিন্তু যখন বিদেশে যাই, তখন বিমানে বসে সিনেমা দেখি। বাংলা বইগুলো (সিনেমা) খুঁজে খুঁজে দেখি। সিনেমাগুলো আমার ভীষণ ভালো লাগে। এজন্য চলচ্চিত্রের মানুষদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলা নাটক নিয়ে তিনি বলেন, অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের নাটক বেশি জীবনঘনিষ্ট। নাটকগুলোতে অনেক কিছুই থাকে। অনেক কিছুই পাওয়া যায়। রোববার (৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিকাল চারটায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। শুরুতেই বিগত ২ বছরে চলচ্চিত্রের চার গুণী ব্যক্তিত্ব এ টি এম শামসুজ্জামান, সুজাতা, প্রবীর মিত্র ও আলমগীরকে আজীবন সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। এরপর একে একে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এমনিতেতো সময় পাই না, ফাইল দেখতে দেখতে কিংবা নথি পড়তে পড়তেই দিন কেটে যায়। তবে মাঝে মাঝে টেলিভিশনে নাটক দেখি। কাউকে বদনাম করতে চাই না, অন্য জায়গার টেলিভিশন নাটকে যেমন শাড়ি-গয়নার কমপিটিশন, কিংবা সংসারের খুনসুঁটিপনা দেখি সে তুলনায় আমাদের নাটকগুলো অসাধারণ।
হলের দর্শক বাড়নোর বিষয়ে তিনি বলেন, আমার মনে হয় দর্শক ফেরাতে হলে সিনেমাকে ডিজিটালাইজড করতে হবে। বিশেষ করে দেশের জেলা-উপজেলা পর্যায়েও সিনেমা হল ডিজিটাল করতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা