ওয়েস্টার্ন পোশাকের জয়াও দৃষ্টিনন্দন
০৪ আগস্ট ২০১৯, ০২:১২ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
বিনোদন ডেস্ক:
বর্তমান সময়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যার খ্যাতি দুই বাংলাতেই সমানে সমান। ঢালিউডের গণ্ডি পেরিয়ে কলকাতার ছবিতেও অভিনয় করে সাফল্যের পরিচয় রাখছেন এ অভিনেত্রী। বয়সকে ছাপিয়ে তিনি দিন দিন নিজেকে আকর্ষণীয় করে তুলছেন। শরীর ও সৌন্দর্য নিয়ে তার নিমগ্ন চর্চাই এর মূল রহস্য। জয়া এখনো অনবদ্য। তাকে এখনো দেখা যায় আলোচিত সব সিনেমার মূল চরিত্রে।
জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়। নিয়মিতই তিনি ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করেন নানা আকর্ষণীয় ছবি ও স্ট্যাটাস। বিভিন্ন সতর্কতামূলক কাজেও তিনি অংশ নেন সোশ্যাল মিডিয়াতে। তবে বেশিরভাগ সময় ছবি পোস্ট করেই আলোচিত হন তিনি। সমালোচনাও পান না যে তাও ঠিক নয়।
তেমনি সম্প্রতি একটি ছবি দিয়ে সবার নজর কেড়েছেন জয়া। সেখানে অভিনেত্রীকে দেখা গেছে হাফ প্যান্ট পরনে। অফ হোয়াইট হাফ প্যান্ট ও সাদা শার্টে ফটোশুটের ছবিটি দিয়ে তিনি ঝলক দিলেন সবাইকে। জয়াকে বেশিরভাগ সময় শাড়িতেই দেখা যায়। ওয়েস্টার্ন পোশাকের জয়াও দৃষ্টিনন্দন। তবে শর্ট প্যান্ট পরিহিতা হয়ে এবার নিজের আগের চেনা রূপটাকে যেন ভেঙে দিতে চাইলেন যেন জয়া আহসান।
এই ছবিটি এখন বহুল চর্চিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এখানে সাধারণ ভক্তদের পাশাপাশি অনেক অভিনেত্রীরাও জয়ার রূপ ও লুকের প্রশংসা করেছেন।
এদিকে টলিউডে একের পর এক ছবি করে চলেছেন জয়া। সর্বশেষ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘কণ্ঠ’ ছবিতে একজন জনপ্রিয় ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি