প্রযোজনার মাঠে চিত্রনায়ক সাকিব খান
২৪ জুন ২০১৯, ০৩:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম
বিনোদন ডেস্ক:
একই সঙ্গে চারটি ছবি নিয়ে প্রযোজনার মাঠে নামছেন চিত্রনায়ক শাকিব খান। তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানার থেকে ছবিগুলো নির্মিত হবে । ছবিগুলোর নাম ঠিক করা হয়েছে বীর, ফাইটার, পাসওয়ার্ড টু ও প্রিয়তমা।
ছবিগুলো পরিচালনা করবেন কাজী হায়াৎ, বদিউল আলম খোকন, মালেক আফসারি ও হিমেল আশরাফ। গতকাল (২৩ জুন) রবিবার এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় হিমেল আশরাফ ছাড়া বাকি তিন পরিচালক উপস্থিত ছিলেন। শাকিবের এই তিন ছবিতে অভিনয় করবেন নায়িকা বুবলী।
শাকিব খান বলেন, সিনেমার সুসময়ে এসে দুঃসময়ে চলে যাব তা তো হয় না। আমি সিনেমার এই খারাপ সময়ে পাশে থাকতে চাই। আমি দেশের সিনেমা ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে দিতে চাই। যেনো বিদেশে গিয়ে আমার দেশের সিনেমা নিয়ে গর্ব করতে পারি। আমি পারতাম, এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঘরোয়াভাবে করতে। কিন্তু তা করিনি। কারণ আমি চাই, আমার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখে আরও অনেকে অনুপ্রাণিত হোক। সিনেমা নির্মাণে এগিয়ে আসুক। বর্তমানে শাকিব খান- মনের মতো মানুষ পাইলাম না ছবির কাজে ব্যস্ত। এরপর তিনি শুরু করবেন বীর ছবির কাজ। তারপর পর্যাক্রমে অন্য ছবির কাজ শুরু করবেন তিনি।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা