অভিনেতা সালমান খানকে হত্যার পরিকল্পনা ফাঁস
১৯ আগস্ট ২০২০, ০৮:১৬ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম
বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে হত্যার পরিকল্পনা করেছিল দুষ্কৃতিকারীরা। সালমান খানের বান্দ্রার বাড়ির উপর তাদের নিয়মিত নজরদারি ছিল। রাহুল নামে এক শুটারকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। রাহুলকে গ্রেপ্তারের পর সালমান খানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মুম্বাই মিরর এ খবর প্রকাশ করেছে।
পুরোনো শত্রুতার জের ধরে লরেন্স বিষ্ণই নামে এক গ্যাংস্টার সালমান খানকে হত্যার নির্দেশ দিয়েছিল। আর শুটার রাহুলকে এই দায়িত্ব দেয় সে। লরেন্স বর্তমানে যোধপুর জেলে রয়েছে। জেলে বসেই এই হত্যার পরিকল্পনা করে সে।
ফরিদাবাদের ডিসিপি (হেডকোয়ার্টার) রাজেশ দুগ্গল বলেন, গত জানুয়ারিতে গ্যাংস্টার লরেন্স বিষ্ণই সালমান খানের উপর বিশেষ নজর রাখতে বলে রাহুলকে এবং সুযোগ বুঝে তাকে হত্যার নির্দেশ দেয়। কিন্তু গত ১৫ আগস্ট রাহুলকে গ্রেপ্তার করে ফরিদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তার সঙ্গে আরো চার ব্যক্তি ধরা পড়ে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে এসব তথ্য বেরিয়ে আসে।
রাহুল একজন কু-খ্যাত খুনি। তার বাড়ি রাজস্থানের ভিওয়ানিতে। এ পর্যন্ত চারজনকে খুন করেছে সে। ২০১৯ সালের আগস্টে হরিয়ানার ঝজ্জরে একজন, একই বছরের ডিসেম্বরে আরেকজন খুন করে লরেন্সের নির্দেশে। চলতি বছরের জুনে ভিওয়ানিতে ও ফরিদাবাদে চার দিনের ব্যবধানে দুজনকে খুন করে সে।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ