করোনা আক্রান্ত অমিতাভ ও অভিষেক বচ্চন হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২০, ০৪:৫৬ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম
বিনোদন ডেস্ক:
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় সুপারস্টার অমিতাভ বচ্চন এবং তার ছেলে আরেক বলিউড তারকা অভিষেক বচ্চন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই দুই তারকাই শনিবার তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট দিয়ে নিজেদের শরীরে করোনা শনাক্তের খবর জানান।
স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, শনিবার রাতে অমিতাভ বচ্চনের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এর কিছুক্ষণ পর অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত বলে জানা যায়। তবে জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাইসহ পরিবারের অন্যদের কোভিড–১৯ পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি।
এক টুইট বার্তায় অমিতাভ লিখেছেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখান থেকে বলা হয়েছে, পরিবারের সকলের করোনা পরীক্ষা করাতে হবে। ইতিমধ্যে আমার পরিবারের সবার নমুনা নেয়া হয়েছে। তবে এখনো তাদের ফলাফল পাইনি। গত ১০ দিনে যারা আমার সান্নিধ্যে এসেছেন তাদের সকলকে কোভিড–১৯ পরীক্ষা করার জন্য অনুরোধ করছি।
অভিষেক তার টুইট বার্তায় লিখেছেন, আমি এবং আমার বাবা দুজনই কোভিড-১৯ পজিটিভ। আমাদের দুজনেরই হালকা কিছু উপসর্গ ছিল। আমরা হাসপাতালে ভর্তি হয়েছি। আমাদের পরিবার এবং সকল কর্মীদেরও পরীক্ষা চলছে। আতঙ্কিত না হয়ে আপনাদের সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।
শনিবার রাতে অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার ছেলে অভিষেক বচ্চনও তার সাথে ছিলেন।
এদিকে নানাবতী সুপারস্পেশ্যালিটি হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দিয়েছেন সংবাদমাধ্যমকে। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, অমিতাভ বচ্চনের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দুশ্চিন্তার কিছু নেই। তার করোনার হালকা উপসর্গ দেখা গেছে। আপাতত অভিনেতাকে রাখা হয়েছে হাসপাতালের আইসোলেশন ইউনিটে।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ