আবারও ঘর বাঁধার স্বপ্ন দেখছেন কারিশমা কাপুর
২৫ এপ্রিল ২০২০, ০৯:৩৯ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম
বিনোদন ডেস্ক:
কারিশমা কাপুর; গ্ল্যামার আর অভিনয় দিয়ে নব্বই দশকের বহু সিনেমায় দর্শক মাতিয়েছেন। কখনো শাহরুখ, কখনো আমির কখনো বা অজয় দেবগনের বিপরীতে বাজিমাত করেছেন এ নায়িকা। হঠাৎ করেই একটা সময় চলচ্চিত্র থেকে দূরে সরে যান। মন দেন স্বামী-সংসারে। তারপর ছাড়াছাড়িও হয়ে যায়। এরপর অনেকদিন একা রয়েছেন কারিশমা।
এবার শোনা যাচ্ছে একাকী জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন তিনি। ডিভোর্সের পর আর বিয়ে করতে রাজি হননি এ নায়িকা। তবে সন্দীপ তোশিওয়ালের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায় প্রায়ই। যদিও কারিশমা কাপুর জানিয়েছিলেন সন্দীপ শুধু তার বন্ধু। কিন্তু ৪৫ বছরের নায়িকা আবার ঘর বাঁধার স্বপ্ন দেখছেন সন্দীপের সঙ্গে, এমন গুঞ্জন বাতাসে উড়ছে।
এদিকে গত বছর সন্দীপেরও ডিভোর্স হয়। তারও দুই মেয়ে রয়েছে। শোনা যাচ্ছে ৪৫ বছর বয়সে আবারও সন্দীপের সঙ্গেই বিয়ের পিঁড়িতেই বসবেন কারিশমা। এর আগে ২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা। কিন্তু দুই ছেলে মেয়ে নিয়ে ২০১০ সালে সংসার ছেড়ে বেড়িয়ে আসেন নায়িকা। কারণ সঞ্জয় তাকে পুরো পরিবারের সামনে অপমান করেছিলেন।
খোঁচা দিয়েছিলেন কারিশমার পুরনো প্রেম অভিষেক বচ্চনকে নিয়ে। সঞ্জয় নাকি বলেছিলেন, আমার টাকা দেখেই তো বিয়ে করেছে করিশ্মা; ও আমায় ভালবাসে নাকি! ও তো অভিষেককে ভালবাসে। এই অপমান মানতে পারেননি নায়িকা। ছেড়ে ছিলেন সংসার। তারপর ডিভোর্স।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ