মুক্তি পাচ্ছে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’
০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম
বিনোদন ডেস্ক:
সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বলিউড সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র মুক্তির তারিখ। চলতি বছর ৪ ডিসেম্বর ট্রিলজি সিনেমাটির প্রথম পর্ব প্রেক্ষাগৃহে পাঁচ ভাষায় মুক্তি পাবে। রোববার (০২ ফেব্রুয়ারি) সিনেমাটির প্রযোজক করণ জোহর সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করেছেন।
ইন্সটাগ্রামে ‘ব্রহ্মাস্ত্র’ টিমের একটি ছবি শেয়ার করে করণ লেখেন, এটা চূড়ান্ত! ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে ২০২০ সালের ৪ ডিসেম্বর। একসঙ্গে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।
অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ শুরুতে গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সিনেমার কাজ শেষ না করতে পারায় নির্মাতা মুক্তির সময় পেছান। অবশেষে চলতি বছরের শেষে প্রতীক্ষিত সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে।
ধর্মা প্রোডাকশনের ব্যানারে বিজ্ঞান কল্পকাহিনীতে নির্মাণাধীন বলিউডের প্রথম ট্রিলজিটি বুলগেরিয়া, নিউইয়র্কসহ ও ভারতের বিভিন্ন রাজ্যে শুটিং হয়েছে। সিনেমাটির বিশেষ চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। আরও রয়েছেন নাগারজুনা, মৌনি রায় ও ডিম্পল কপাড়িয়াসহ অনেকে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা