বলিউড যাত্রা শুরু বিশ্ব সুন্দরী মানুষি ছিল্লার
০১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৩ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম
বিনোদন ডেস্ক:
২০১৭ সালে মানুষি ছিল্লার মিস ওয়ার্ল্ডের মুকুট জেতার পর প্রশ্ন করা হয়েছিল, বলিউডে আসবেন? তখন বলেছিলেন, অনেক কষ্টে, অনেক চেষ্টার পর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। আর তা বলিউডে সুযোগ পাওয়ার চেয়ে কোনো অংশে কম নয়। তাই বলিউডের জন্য তিনি এমবিবিএস ডিগ্রি বিসর্জন দেবেন না। মনোযোগী হবেন সামাজিক কর্মকাণ্ডে।
সময়ই জানিয়েছে, বলিউডকে অগ্রাহ্য করা ‘মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়’। ২০১৯ সালে জানা গেল, বলিউডের ‘হিট মেশিন’ অক্ষয় কুমারের হাত ধরে বড় বাজেটের ঐতিহাসিক পৃথ্বীরাজ ছবি দিয়ে অভিষেক ঘটছে তাঁর। ছবিটি প্রযোজনা করবে যশরাজ ফিল্মস। আর গতকাল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ছবি শেয়ার করে জানালেন, দীর্ঘ প্রস্তুতির অবসান ঘটেছে, শুরু হয়েছে শুটিং। মেকআপের একটি সিলুয়েট ছবি শেয়ার করে মেকআপ আর্টিস্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘যতবার আমি নতুন কিছু করতে চেয়েছি, এই মানুষগুলো পেছন থেকে আমাকে ঠেলে ওপরে তুলেছে।’ গানের দৃশ্য দিয়েই শুরু হলো ২২ বছর বয়সী এই এমবিবিএস পড়ুয়ার পর্দার যাত্রা।
এই ছবিতে অক্ষয় হবেন সম্রাট পৃথ্বীরাজ চৌহান। আর রাজকুমারী সংযুক্তা হয়ে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা দেবেন বিশ্বসুন্দরী মানুষি ছিল্লার। আর এ জন্য তিনি বিশেষভাবে কত্থক নাচের প্রশিক্ষণও নিয়েছেন। চন্দ্র প্রকাশ দ্বিবেদী পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৩ নভেম্বর। এই পরিচালক জানিয়েছেন, ৯ মাস ধরে সপ্তাহে ৬ দিন মানুষি ছিল্লার যশরাজ ফিল্মসের অধীনে প্রশিক্ষণ নিয়েছেন। বড় পর্দায় সংযুক্তা হয়ে ওঠার জন্য যা যা দরকার, তার সবই করেছেন মানুষি।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি