১৫তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
১৯ মে ২০১৯, ০৩:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
১৫তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ ভাগ।
আজ রবিবার (১৯ মে) এ ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এনটিআরসির নির্ধারিত ওয়েব সাইটে (ntrca.teletalk.com.bd) ফল প্রকাশ করা হয়েছে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে ফল জানানো হয়েছে।
এ পরীক্ষায় ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী অংশ নেন। মোট পরীক্ষার্থীর প্রায় ৮০ ভাগ ফেল করেছেন। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল পর্যায়ে রয়েছেন ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল পর্যায়-২ এর ৪ হাজার ১২৯ জন এবং কলেজ পর্যায়ের ৯২ হাজার ২৭৫ জন প্রার্থী।
এনটিআরসিএ গত বছরের ২৮ নভেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে। ১৯ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী ২৬ ও ২৭ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
বিভাগ : শিক্ষা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা