প্রাথমিক শিক্ষায় দেশসেরা: নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনকে সংবর্ধনা
০৭ এপ্রিল ২০১৯, ০৬:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
প্রাথমিক শিক্ষায় দেশসেরা জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনকে সংবর্ধনা দিয়েছে নরসিংদী কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি।
শনিবার (৬ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের পিকপিক স্পট সুবর্ণগ্রামে অনুষ্ঠিত সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: সায়েদুর রহমান।
কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রাব্বি মিয়া, সংবর্ধিত অতিথি নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া।
এসময় নরসিংদীর স্থানীয় সরকার শাখার উপ পরিচারক ড. মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর মোহাম্মদ আজিম, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সমিতির সাধারণ সম্পাদক মো: শাহরিয়ার আহমেদ’র উপস্থাপনায় আলোচনা সভা শেষে প্রাথমিক শিক্ষায় দেশসেরা জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় সৈয়দা ফারহানা কাউনাইনকে সমিতির পক্ষ থেকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট উপহার দেওয়া হয়। পরে সমিতির অবসরপ্রাপ্ত কর্মচারী ও মেধাবী সন্তানদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিভাগ : শিক্ষা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা