হল সংসদে আভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক হলেন নরসিংদীর সনেট
১৩ মার্চ ২০১৯, ১১:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
গত ১১ই মার্চ অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঢাবির ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মুহসিন হল ছাত্র সংসদে আভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন নরসিংদীর সনেট শাহরিয়ার। সনেটের বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।
সনেট বাংলাদেশ ছাত্রলীগের মনোনীত সম্মিলিত শিক্ষার্থী সংসদ সমর্থিত প্যানেল থেকে মুহসিন হল ছাত্র সংসদে আভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদকনির্বাচন করেন। এবং বিনা প্রতিদ্বন্ধিতায় ৮৪২ ভোট পেয়ে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেন তিনি।
হল সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের প্রতি তার প্রতিশ্রুতির বিষয়ে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানান,“ যেহেতু আমি বাংলাদেশ ছাত্রলীগের মনোনীত প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছি, তাই আমার আলাদা করে কোন ইশতেহার ছিল না। আমাদের সম্মিলিত শিক্ষার্থী সংসদের ইশতেহারই আমার ইশতেহার, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি কাজ করার চেষ্টা করব ”।
তিনি আরও বলেন, “মুহসিন হলের জন্য একটি আধুনিক জিমনেশিয়াম ও আভ্যন্তরীণ ক্রীড়ার জন্য প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জামের বিষয়ে হল প্রশাসনের সাথে মিলে কাজ করে যাব”। এই পদে নির্বাচনের আগে সনেট মুহসিন হল শাখা ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বিভাগ : শিক্ষা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা