ডাকসুর হল সংসদে ভিপি হলেন নরসিংদীর অনন্ত
১২ মার্চ ২০১৯, ০৭:৫৭ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঢাবির ঐতিহ্যবাহী শহিদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদে ভিপি পদে নির্বাচিত হয়েছেন নরসিংদীর সাইফুল্লা আব্বাছি অনন্ত। অনন্ত’র বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুরে।
গতকাল অনুষ্ঠিত হওয়া নির্বাচনে, অনন্ত বাংলাদেশ ছাত্রলীগের মনোনীত সম্মিলিত শিক্ষার্থী সংসদ থেকে জহুরুল হক হল ছাত্র সংসদে ভিপি নির্বাচন করেন। ১২৮৫ ভোট পেয়ে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেন অনন্ত। ভিপি পদে তার প্রতিদ্বন্ধি প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত আবদুল্লাহ আল মামুন পান ১২৮ ভোট।
হল সংসদ নির্বাচনে তাঁর নির্বাচনী ইশতেহার ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি তার প্রতিশ্রুতির বিষয়ে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানান,“ হল সংসদ নির্বাচনে আমার ব্যক্তিগত কোনো ইশতেহার ছিল না, হলে থাকা সাধারণ শিক্ষার্থীদের ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলো সমাধানই আমার ইশতেহার ছিল”।
তিনি আরও বলেন, “প্রাথমিক সমস্যাগুলো প্রশাসন এর সহযোগিতায় শিক্ষার্থীদের সাথে নিয়ে সমাধান করবো,ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের আস্থার প্রতিদান দেয়াই হবে আমার কর্তব্য”। এর আগে সাইফুল্লা আব্বাছি অনন্ত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের বিগত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া, জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
বিভাগ : শিক্ষা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি