শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহবান- শিল্পমন্ত্রীর
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৮ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
Narsingdi
নিজস্ব প্রতিবেদক
মাহবুবুর রহমান, মনোহরদী প্রতিনিধিঃ শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহবান জানিয়ে বলেন, একজন মাদকসেবীই একটি পরিবার ও সমাজকে নষ্ট করার জন্য যথেষ্ট। মাদক থেকেই সকল অপরাধ জন্ম নেয়। কোন সন্তান যেন মাদকের সাথে না জড়ায় সেজন্য অভিভাবকদের সজাগ থাকার অনুরোধ করেন মন্ত্রী।
আজ শুক্রবার সন্ধায় মনোহরদী উপজেলার পাঁচকান্দী ডিগ্রী কলেজের আয়োজনে উক্ত কলেজ মাঠে নবীনবরণ, অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেকারত্ব দূর করার জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। আগামী কিছুদিনের মধ্যে এলাকার প্রত্যেকটা শিক্ষিত বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশে বেকারত্বের হার কমাতে পারলে দ্রুতই এই দেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিণত হবে।
ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাতে সক্ষম হয়েছে। এজন্য সরকারের প্রত্যেকটা উন্নয়ন কর্মকান্ডে সকলকে সহযোগীতা করার আহবান জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
পাঁচকান্দী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, পাঁচকান্দী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি এমএস ইকবাল আহমেদ, ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান শফিকুল প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কন্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম।
বিভাগ : শিক্ষা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও