নরসিংদীতে বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
০৪ জানুয়ারি ২০১৯, ০৯:২২ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক
“মেধা ও জ্ঞানে গড়বো সোনার বাংলা” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে নরসিংদী কেন্দ্রে বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শহরের ব্রাহ্মন্দী ফেমাস ইনস্টিটিউট (স্কুল) এবং অক্সফোর্ড কলেজে ৪ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ঃ৩০ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ১ম থেকে ৮ম শ্রেনী পর্যন্ত ৪৫০ জন শিক্ষার্থী। এতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ নরসিংদী জেলার সভাপতি, অধ্যাপক এম এ হানিফা। কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন বিভিন্ন স্কুল ও কলেজের ২০ জন সিনিয়র শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। পরীক্ষা চলাকালীন সম্পূর্ণ সময় কেন্দ্র পরিদর্শন করেন বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের উপ-পরিচালক জয় চন্দ্র ঘোষ, মেধাবৃত্তি পরিচালনা কমিটির( ২০১৮-১৯) নরসিংদী কেন্দ্রের আহ্বায়ক ডাঃ অজয় কৃষ্ণ গোস্বামী, কোষাধ্যক্ষ তানভীর আহমেদ রবিন এবং সদস্য আকাশ দাশ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ নরসিংদী জেলার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের উপ-পরিচালক জয় চন্দ্র ঘোষ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে মেধাবীদের কোন বিকল্প নেই, তাই আধারে লুকিয়ে থাকা সত্যিকারের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই আমাদের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য। আশা করি বরাবরের মত আগামীতেও শিশুরা অত্যন্ত আনন্দের সহিত এই পরিক্ষায় অংশ গ্রহণ করবে। আমি নরসিংদী কেন্দ্রে এই পরিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী ২৮ ফেব্রুয়ারি এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
বিভাগ : শিক্ষা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি