নরসিংদীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ নভেম্বর ২০২২, ০৫:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম
রাকিবুল ইসলাম:
নরসিংদীতে উচ্চ শিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিলনায়তনে এই সভা করা হয়।
বাঙলাদেশ লেখক শিবিরের ব্যানারে অনুষ্ঠিত সভায় জেলার সর্বস্তরের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ২০০৬ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ড. মনিরুজ্জামানের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় বরাবর নরসিংদীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন করেন স্থানীয় শিক্ষক ও সংগঠকরা। ২০২১ সালের শুরুর দিকে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নরসিংদী ৫ (রায়পুরা) আসনের বর্তমান সাংসদ শিক্ষা মন্ত্রণালয় বরাবর ডিও লেটার প্রদান করেন এবং জেলার সকল সংসদ সদস্যদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাথমিকভাবে জমি বাছাই করেন। এরপরেও শিক্ষা, শিল্প ও কৃষি সমৃদ্ধ এই জেলায় বিশ্ববিদ্যালয় কেন হচ্ছে না? কীভাবে এবং কেন নরসিংদীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দরকার এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই সভায়।
লেখক শিবির নরসিংদী জেলা শাখার আহবায়ক নাজমুল আলম সোহাগের সঞ্চালনায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ড. মনিরুজ্জামান ছাড়াও সভায় আলোচনা করেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, কলেজটির উপাধ্যক্ষ মো: সিরাজ উদ্দিন ভূঁইয়া, কবি মহসিন খন্দকার এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বিভাগ : শিক্ষা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা