দেশে হচ্ছে আরো ৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়
২৩ অক্টোবর ২০২২, ০৭:৪১ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ এএম
টাইমস ডেস্ক:
দেশে আরও চারটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এরমধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের ওপর মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। বাকি একটি বিশ্ববিদ্যালয়ের খসড়া প্রমিতীকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
গত ১৩ অক্টোবর ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রতিবেদনটি বৃহস্পতিবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠা হতে যাওয়া নতুন চারটি বিশ্ববিদ্যালয় হলো- নাটোরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়।
এর মধ্যে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করা হয়েছে। এছাড়া খসড়া আইনের ওপর মতামত দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে। শরীয়তপুরের শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২২ প্রমিতীকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সুত্র: জাগো নিউজ অনলাইন
বিভাগ : শিক্ষা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ