হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম
০২ অক্টোবর ২০১৯, ০৮:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
২৯ সেপ্টেম্বর ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা দেওয়ার পরই দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে লাগামহীনভাবে। হিলি স্থলবন্দর এলাকার আড়তগুলোতে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছিল আড়তদাররা। এ প্রেক্ষিতে সম্প্রতি পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন স্থানে মজুদদার ও আড়তদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করেছে প্রশাসন। এরই মধ্যে এই প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের আড়তগুলোতে। কমতে শুরু করেছে আমদানিকৃত পেঁয়াজের দাম।
গত রবি থেকে সোমবার যে পেঁয়াজ বন্দরের পাইকারি ও খোলা বাজারে বিক্রি হয়েছে ৯০ থেকে ১১০ টাকা দরে। সেই পেঁয়াজ আজ বুধবার (২ অক্টোবর) সকাল থেকে বন্দরের আড়তগুলোতে প্রকারভেদে ৩০ থেকে ৩৫ টাকা কমে কেজিতে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। আর এতে খুশি বিভিন্ন স্থান থেকে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।
আড়তগুলোতে দাম কমার সাথে সাথে বন্দর এলাকার খোলা বাজারেও কমেছে পেঁয়াজের দাম, স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। কেজিতে কমেছে ৩০ থেকে ৩৫ টাকা। তবে বন্দরের আড়তগুলোতে মজুদকৃত পেঁয়াজ বাজারে যদি ছাড়া হয় এবং প্রশাসনের কঠোর নজরদারি বৃদ্ধি করা হয় তাহলে দাম আরো স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদী সাধারণ ক্রেতারা।
হিলি স্থলবন্দরের আড়তদাররা জানান, রপ্তানি বন্ধ ঘোষণার পর পরই বন্দরের বেশির ভাগ আড়তগুলো বন্ধ ছিল, সেই সাথে বেড়েছিল ক্রেতা সমাগম। দুই একটি আড়ত খোলা থাকায় বেশি দামে বিক্রি হয়েছে পেঁয়াজ, তবে সব আড়তগুলো বুধবার খোলা রাখায় পেঁয়াজের দাম কমে এসেছে।
তারা আরো জানান, আমদানিকারকরা আমাদেরকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে বলেছে, তাই আমরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করেছি। আজ তারা কম দামে বিক্রি করতে বলেছে। আমরা তাই কম দামে বিক্রি করতেছি।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা